সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জুলিয়ান আলবারেস
বার্সেলোনায় যোগ দেওয়ার জল্পনা নিয়ে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন জুলিয়ান আলবারেস। পরিস্থিতি সামাল দিতে এ বার আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্তিনার এই স্ট্রাইকার। দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে তাঁর গোলেই জিতেছে আতলেতি। ম্যাচের শেষে আলবারেস বলেন, ‘বিশ্বকাপের সময়ে আমি যা বলেছিলাম, তার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। কথাগুলো যে ভাবে বলেছিলাম এবং যে সময়ে বলেছিলাম, সেটা ভুল ছিল। আমি সমর্থক হলে আমারও রাগ হতো।’