মাকে বরণ সিঁদুর খেলা বাদ রেখেই বিসর্জনে চোরবাগানের প্রতিমা
হলো না সিঁদুর খেলা
বহু পুরোনো এই পুজোর ভিড় এলাকাবাসীর কাছে পরিচিত হলেও এ বারের ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। ছিল না ঢাকের বাদ্যি, উৎসবের আমেজ কিংবা সিঁদুর খেলার আনন্দ। প্রথা অনুযায়ী এ দিন মহিলারা মাকে বরণ করতেও পারেননি। সরু রাস্তা এবং দু’ধারে জনবসতিপূর্ণ এই এলাকায় যখন প্রতিমা এগিয়ে চলেছে, তখন চারপাশ জুড়ে শুধু কান্নার রোল ও বিষাদের সুর। অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম জানান। স্থানীয় এক মহিলা কান্না ভেজা গলায় বলে ওঠেন, ‘কী ভুল ছিল জানি না, কেউ ছেলে হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন। মা আমাদের সব অন্যায় ক্ষমা করে দিও।’