ওমানে মেজাজে টিম ইস্টবেঙ্গল, নার্সিংহোমে ভর্তি আপুইয়া - 24 Ghanta Bangla News
Home

ওমানে মেজাজে টিম ইস্টবেঙ্গল, নার্সিংহোমে ভর্তি আপুইয়া

Spread the love

এই সময়: দুই মেজাজে দুই টিম।

সোমবার চলতি মরশুমের আইএসএলে প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামার আগে যখন বেশ চাপে মোহনবাগান, তখন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ–টুয়ের গ্রুপ লিগের ম্যাচ খেলতে ওমানে পৌঁছে গেল ফুরফুরে মেজাজের ইস্টবেঙ্গল। ওমানে মঙ্গলবার আন্তনিও আবাসের টিম খেলবে স্থানীয় আল সিব ক্লাবের বিরুদ্ধে। গ্রুপ লিগের প্রথম ম্যাচে যুবভারতীতে ইরাকের আল শার্তোর বিরুদ্ধে হারলেও ওমানের টিমের বিরুদ্ধে খেলতে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী আনোয়ার আলিরা। কারণ তাঁরা এই কঠিন ম্যাচের প্রস্তুতি হিসেবে আইএসএলের দুটো অ্যাওয়ে ম্যাচেই দারুণ খেলেছেন। গোয়ার মাঠে ৪–০ জিতেছেন চার্চিলের বিরুদ্ধে। আর পুনের মাঠে ৫–১ জয় তুলে নিয়েছেন ইন্টার কাশীর বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, মরশুমে এই প্রথমবার আবাস তাঁর পূর্ণ শক্তি হাতে পাচ্ছেন। টিমের সকলেই ম্যাচ ফিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *