সান্দাকফু ঘুরতে গিয়ে মৃত্যু পর্যটকের, অথৈ জলে স্ত্রী-মেয়ে, মুখ্যমন্ত্রীর কাছে কী আর্জি? - 24 Ghanta Bangla News
Home

সান্দাকফু ঘুরতে গিয়ে মৃত্যু পর্যটকের, অথৈ জলে স্ত্রী-মেয়ে, মুখ্যমন্ত্রীর কাছে কী আর্জি?

Spread the love

পরিবার সূত্রে খবর, গত ১৭ অক্টোবর রাতে ট্রেনে চেপে পাহাড়ের উদ্দেশে রওনা দেন তাঁরা। ১৮ অক্টোবর নিউ জলপাইগুড়িতে নেমে মানেভঞ্জন হয়ে সান্দাকফুতে পৌঁছন। সেখানে এক রাত কাটিয়ে টুমলিংয়ে যান তাঁরা। জয়িতা পালের কথায়, বেড়াতে যাওয়ার আগে তাঁর স্বামীর কোনও শারীরিক সমস্যা ছিল না। টুমলিংয়ে রাতে স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়ার পরে পরিবারের সঙ্গে গল্প করছিলেন বুবাই। আচমকাই শরীর খারাপ লাগার কথা জানান তিনি। এর পরেই জল খেতে গিয়ে স্ত্রী ও মেয়ের গায়ে ঢলে পড়েন তিনি। হোম স্টে-তে থাকা চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *