Deadbody Recover From Train: সাঁতরাগাছিতে মুম্বই মেইল ঢুকতেই বাথরুম পরিষ্কারের জন্য ঢুকেছিলেন, দরজা খুলতেই সাফাই কর্মীদের চোখ কপালে - Bengali News | One deadbody recover from down mumbai mail train - 24 Ghanta Bangla News
Home

Deadbody Recover From Train: সাঁতরাগাছিতে মুম্বই মেইল ঢুকতেই বাথরুম পরিষ্কারের জন্য ঢুকেছিলেন, দরজা খুলতেই সাফাই কর্মীদের চোখ কপালে – Bengali News | One deadbody recover from down mumbai mail train

Spread the love

ট্রেনের বাথরুম থেকে দেহImage Credit source: Tv9 Bangla

সায়ন্ত ভট্টাচার্য ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট

সাঁতরাগাছি: সাঁতরাগাছি স্টেশনে তখন সবে ঢুকেছে ডাউন মুম্বই মেল। যাত্রীরা নেমে গিয়েছেন যে যার মতো। এরপর ট্রেন পরিষ্কার করতে ওঠেন সাফাই কর্মীরা। বাথরুমে যেতেই চোখ কপালে ওঠার জোগাড়। এ কী! ট্রেনের বাথরুমে পড়ে দেহ। তখনই খবর দেওয়া হয় আরপিএফ-এ।

ঘটনাটি ঘটেছে সাঁতরাগাছি স্টেশন রেল ইয়ার্ডে ডাউন মুম্বাই মেলের কামরায়। এ দিন বিকেলে হাওড়াগামী মুম্বাই মেল হাওড়া স্টেশনে আসার পর সাফাইয়ের জন্য সাঁতরাগাছি রেল ইয়ার্ডে যায়। সাফাই কর্মীরা ট্রেনের বগি পরিষ্কার করতে গিয়ে দেখেন ট্রেনের বাথরুমে ঝুলছে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ।

এরপর দ্রুত তাঁরা খবর দেন রেল আধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে এখানেই উঠছে একাধিক প্রশ্ন। বাথরুমের মধ্যে এক ব্যক্তির দেহ পড়ে থাকল কেউ দেখতে পেলেন না? যাত্রীরা কেউ বাথরুমে যাননি এমনটা হওয়া সম্ভব নয়। পাশাপাশি এও প্রশ্ন উঠছে তবে কি সাঁতরাগাছি ঢোকার খানিক আগেই এই ঘটনা ঘটেছে? এই সকল প্রশ্নের উত্তর যদিও অধরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *