মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বিসর্জনে বাজল DJ, বালুরঘাটে আটক এক - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বিসর্জনে বাজল DJ, বালুরঘাটে আটক এক

Spread the love

দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, পুজোর বিসর্জনে ডিজে বাজানো যাবে না। সেই নির্দেশ উপেক্ষা করে ডিজে বাজানোর অভিযোগ বালুরঘাটে। শুক্রবার এই ঘটনায় একজনকে আটক করল পুলিশ।

সরকারি নির্দেশ উপেক্ষা করে দুর্গা বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বক্স বাজানোর অভিযোগ উঠল বালুরঘাটের একটি ক্লাবের বিরুদ্ধে। শুক্রবার রাতে বালুরঘাটের থানা মোড় এলাকায় শোভাযাত্রায় ডিজে বাজতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেয় বালুরঘাট থানার পুলিশ। ডিজে বক্সের মেশিন বাজেয়াপ্ত করা হয়। অপারেটরকে আটক করে পুলিশ। এ নিয়ে ক্লাব কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে কথা কাটাকাটিও হয়।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বক্স বাজানো নিষিদ্ধ ছিল। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করেই এদিন প্রতিমা নিরঞ্জনের জন্য ডিজে বক্স ও লাইট নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় ক্লাবটি। বিষয়টি পুলিশের নজরে আসতেই ডিজে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এর জেরে কিছুক্ষণের জন্য শোভাযাত্রা থমকে যায়। পরে প্রশাসনের নির্দেশ মেনে ডিজে বন্ধ করে পুলিশের সঙ্গে সহযোগিতা করেন ক্লাব কর্তৃপক্ষ।

তবে সেই ক্লাব কর্তৃপক্ষের দাবি, কিছু সাউন্ড বক্স আনা হয়েছিল। সেগুলি ডিজে মেশিন নয়। চকভৃগু প্রগতি সঙ্ঘের সম্পাদক সঞ্জয় সাহা বলেন, ‘আমরা যে মেশিনটি এনেছিলাম, সেটা ডিজে নয়। তাও পুলিশ মনে করেছে, ওটা ডিজে মেশিন। আমরা তাই ওটাকে খুলে নিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *