প্রয়াত মহিষাদলের প্রাক্তন CPIM বিধায়ক দীনবন্ধু মণ্ডল - 24 Ghanta Bangla News
Home

প্রয়াত মহিষাদলের প্রাক্তন CPIM বিধায়ক দীনবন্ধু মণ্ডল

Spread the love

সম্প্রতি বিধানসভায় সিপিএমের এই প্রাক্তন বিধায়কের প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা অধিবেশনে প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দীনবন্ধু মণ্ডলের সাধারণ জীবনযাপনের কথা তুলে ধরেছিলেন। বরাবরই অত্যন্ত সাধারণ জীবনযাত্রা ছিল দীনবন্ধু মণ্ডলের। হয় হেঁটে, নয়তো সাইকেলে যাতায়াত করতেন। নিজে বাজারহাট করতেন, চায়ের দোকানে আড্ডা মারতেও দেখা যেত তাঁকে। এই বিষয়গুলি উল্লেখ করেই এক রাজনীতিবিদের জীবনযাত্রা কেমন হওয়া উচিত, সেই প্রসঙ্গ টেনেছিলেন মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ উল্টোমেরুর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও ব্যক্তি দীনবন্ধু মণ্ডলের জীবনযাপনের ধরন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *