ফ্রান্সে নতুন করে বিক্ষোভ, সামাল দিতে মোতায়েন ৭০ হাজার নিরাপত্তাকর্মী, বন্ধ মিউজ়িয়ামও
এদিন এই বিক্ষোভকে কেন্দ্র করে আগের তুলনায় প্রায় ১০ হাজার বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। সেই সঙ্গে প্যারিসে বন্ধ করে দেওয়া হয় ল্যুভর, ওর্সে, পিকাসো এবং গ্রঁ পালে মিউজ়িয়াম। নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয় সাংস্কৃতিক কেন্দ্র এবং দোকান। গত সপ্তাহে বিক্ষোভ দেখানোর সময়ে সরকারি অফিসের পাশাপাশি ভাঙচুর এবং লুটপাট করা হয় প্রায় ৩ হাজার দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে। প্যারিসে বন্ধ করে দেওয়া হয় ২০টির বেশি মেট্রো স্টেশনও। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। জারি করা হয় একাধিক নিষেধাজ্ঞা বিধিনিষেধ।