Firhad Hakim on Municipal vote: পুরভোটের আগে ফিরহাদের মুখে অবসরের কথা, ঠিক কী বললেন ববি? | Firhad Hakim said he will not contest in municipal election
ফিরহাদ হাকিম, প্রাক্তন মন্ত্রীImage Credit: Tv9 Bangla
কলকাতা: রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তিনি। একবার নয়, টানা দু’বার এই দফতরের দায়িত্ব সামলেছেন ফিরহাদ হাকিম। সেই তিনি এবার পৌরভোটে লড়াই করবেন না বলে জানাচ্ছেন। বলছেন, অবসরের সময় এসেছে। তবে রাজনীতি থেকে নয়,পুরভোটে আর লড়বেন না তিনি।
কী বলেছেন ফিরহাদ?
প্রাক্তন মন্ত্রী বলেন, “পৌর ভোট মানুষের পরিষেবা। সেখানে রাজনৈতিক সমীকরণ নেই। সেখানে কেন্দ্রের গাফিলতি কী হল সেটা নেই। আমার জল জমা, লাইট, রাস্তা খারাপ হলে কী হবে মানুষ সেই প্রতিনিধিদের খুঁজে নেন।” তিনি আরও বলেন, “পৌরভোট দলীয় ভোট নয়। মানুষকে যে সেবা দিয়েছে তাঁকেই বিশ্বাস করেন। এমনও হয়েছে বিধানসভা, লোকসভায় যে দল ভোট পেয়েছে পৌরভোটে পায়নি। সুতরাং সেই মানুষগুলোকে বেছে নিতে হবে। জল জমলে দৌড়ে যায়, ছোটবেলা থেকে এই কাজ করে এসেছি।”
এরপরই অবসরের প্রসঙ্গ তোলেন। বলেন, “একটা সময় সকলকেই অবসর নিতে হয়। আমার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। রাজনীতি থেকে নয়, পুর রাজনীতি থেকে অবসরের সময় এসে গেছে। ওই যে বললাম না কোথায় জল জমেছে দেখা, রাস্তা খারাপ দেখা এগুলো যুব বয়সে দৌড়ে দৌড়ে দেখা যায়। বয়স হলে দেখা যায় না।” সম্প্রতি মদন মিত্রও রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বলেছিলেন। এখন আবার ভোটে লড়বেন না বলে জানাচ্ছেন ফিরহাদ। তবে কি ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে যেতে চাইছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দাপুটে নেতারা? উঠছে সেই প্রশ্ন।