এলভিশ যাদবের বাড়িতে গুলি চালানোয় নাম জড়িয়েছিল, আমেরিকায় গ্রেপ্তার ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার হিমাংশু ভাউ
ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির আবেদনের ভিত্তিতে ২০২৩-এর অগস্টে হিমাংশুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। সেই সময়ে খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, ভয় দেখানো এবং জালিয়াতি-সহ ১৮টি মামলা ছিল তাঁর বিরুদ্ধে। NIA, দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম রয়েছে তাঁর।