Women's T20 World Cup: ২০২৮ এর মহিলাদের বিশ্বকাপ হবে পাকিস্তানেই, জানাল আইসিসি! ভারত কোথায় খেলবে? | ICC Confirms Pakistan as Host for 2028 Women's T20 World Cup, Where India Will Play? - 24 Ghanta Bangla News
Home

Women’s T20 World Cup: ২০২৮ এর মহিলাদের বিশ্বকাপ হবে পাকিস্তানেই, জানাল আইসিসি! ভারত কোথায় খেলবে? | ICC Confirms Pakistan as Host for 2028 Women’s T20 World Cup, Where India Will Play?

Spread the love

কলকাতা: ২০২৮ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় কথা জানাল আইসিসি। এই বিশ্বকাপ আয়োজন করার কথা পাকিস্তানে। আইসিসি জানিয়ে দিয়েছে, পাকিস্তানেই হবে মহিলাদের বিশ্বকাপ। আইসিসি এও বলেছে, ৭ সেপ্টেম্বর ২০২৮ থেকে ১ অক্টোবর ২০২৮ পর্যন্ত চলবে ১২ দলের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান। তবে পাক ভূমে গিয়ে খেলবে না ভারত। টিম ইন্ডিয়ার জন্য বিকল্প কোথায় খেলা হবে, এখনও চূড়ান্ত জানায়নি আইসিসি।

ভারত ও পাকিস্তানের মধ্যে আইসিসি প্রতিযোগিতা নিয়ে হওয়া হাইব্রিড মডেল চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে যাবতীয় ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। ২০২৪ সালের ডিসেম্বরে এই সিদ্ধান্ত নেওয়া হয় ও ২০২৮ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা হয়। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই মডেল কার্যকর করা হয়েছিল। পাকিস্তান ছিল মূল আয়োজক ও ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইতে খেলা হয়েছিল। ভারত সেখানে নিজেদের সব ম্যাচই খেলেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে জিতেছিল টিম ইন্ডিয়া।

পিসিবির এক কর্তা জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে হাইব্রিড মডেল করা হয়েছিল, সেই একই মডেল এই আসন্ন বিশ্বকাপেও বজায় রাখা হবে। তিনি আরও জানান, নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরশাহী অনেকের পছন্দ হতেই পারে। কারণ পাকিস্তান থেকে দুবাই যাতায়াত সহজ। এতে ভ্রমণের সময় কমবে ও লজিস্টিক্সের খরচও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এই বিশ্বকাপে ভারত নক আউট পর্বে পৌঁছনোর অন্যতম দাবিদার। পিসিবির এই সূত্রের দাবি, যদি ভারত ফাইনালে না ওঠে, তাহলে লাহোর বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা যেতে পারে। তবে এই বিষয়ে আইসিসির তরফে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *