Gold-Silver Price Today: আগামীকাল লক্ষ্মীপূজো, তার আগেই সোনালী হাসি ক্রেতাদের মুখে! আজ সোনার দাম কত? | Tomorrow is Laxmi Puja, Check Kolkata's Gold Silver Rate Today - 24 Ghanta Bangla News
Home

Gold-Silver Price Today: আগামীকাল লক্ষ্মীপূজো, তার আগেই সোনালী হাসি ক্রেতাদের মুখে! আজ সোনার দাম কত? | Tomorrow is Laxmi Puja, Check Kolkata’s Gold Silver Rate Today

Spread the love

কলকাতা : শেষ দুর্গাপুজো। ৫ দিনের মর্ত্যে আগমনের পর অবশেষে উমা ফিরেছেন বাপের বাড়ি। আগামীকাল লক্ষ্মীপুজো। এর মধ্যেই আরও দাম পড়ল সোনা-রুপোর। ১১ মাসে ইতিমধ্যেই সর্বোচ্চ কম দাম হয়েছে গয়নার।

আজ, শনিবার ১৮ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম ১০,৬৯৪ টাকা। গতকালের থেকে ৮ টাকা দাম বেড়েছে আজ। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৬ হাজার ৯৪০ টাকা। অনুরূপভাবে, ২২ ক্যারাটের সোনার ১ গ্রামের দাম ১৩ হাজার ৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৭০০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম একটু বেশি। ১ গ্রাম সোনার দাম ১৪ হাজার ২৫৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪২ হাজার ৫৮০ টাকা। অন্যদিকে, ১ গ্রাম রুপোর দাম আজ ২২০ টাকা। ১০ গ্রাম রুপোর দাম ২২০০ টাকা। এক কেজি রুপো কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে ২ লক্ষ ২০ হাজার টাকা।

বিগত ১০ মাসে এই দাম সোনা-রুপোর ক্ষেত্রে সর্বোচ্চ পতন হিসেবে ধরা হচ্ছে। কিন্তু কেন কমে যাচ্ছে সোনা-রুপোর দাম? ভারতে সোনা-রুপোর দাম কমার প্রধান কারণ হল, বিশ্বের অর্থনৈতিক সংকট ও মুদ্রানীতির ক্রমপরিবর্তনের প্রত্যাশা। পাশাপাশি সুদের হার দীর্ঘ সময় ধরেই আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুদের হার বেশি হলে মূল্যবান ধাতুর উপর নেতিবাচক প্রভাব পড়ে। কারণ এগুলোর পিছনে তখন বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাওয়া যায় না।

তাই এখানেই উঠছে একটি প্রশ্ন। আদৌ কি এই সময় সোনা বা রুপো কেনা উচিৎ? এই মুহূর্তে যা অবস্থা, তাতে আদৌ দাম কমবে না বাড়বে – আগে থেকে আন্দাজ করা সম্ভব নয়। কিন্তু যেহেতু সামনেই ধনতেরাস আছে, তাই অল্প বিস্তর সোনা কিনে রাখতে পারেন। যদিও এই মুহূর্তে গয়নার চার্জের উপর মেকিং চার্জ বসবে ফলে দাম আরও বাড়বে। এর ফলে গয়নার চূড়ান্ত মূল্যের উপর ব্যাপক প্রভাব পড়বে। তাই এখনই একগাদা বিনিয়োগ না করে উচিৎ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *