২০২৮ র অক্টোবর! বিশ্ববাজার কাঁপাতে আসছে ভারতের নিজস্ব মেড ইন ইন্ডিয়া মোবাইল - 24 Ghanta Bangla News
Home

২০২৮ র অক্টোবর! বিশ্ববাজার কাঁপাতে আসছে ভারতের নিজস্ব মেড ইন ইন্ডিয়া মোবাইল

Spread the love

নয়াদিল্লি: ভারত এখন শুধু মোবাইল ফোন অ্যাসেম্বল করে না, বরং ( Made in India)নিজে ডিজাইন করে নিজের ব্র্যান্ডের ফোন তৈরির পথে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স…

নয়াদিল্লি: ভারত এখন শুধু মোবাইল ফোন অ্যাসেম্বল করে না, বরং ( Made in India)নিজে ডিজাইন করে নিজের ব্র্যান্ডের ফোন তৈরির পথে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ২৩ অক্টোবর ২০২৮ সালের মধ্যে ভারতে তৈরি, ভারতে ডিজাইন করা এবং ভারতীয় ব্র্যান্ডের মোবাইল ফোন বাজারে আসবে।

এই কথা তিনি নয়াদিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে বলেন। সেদিন ছিল ২৩ অক্টোবর ২০২৬। তিনি স্পষ্ট করে বলেন, আজকের এই দিনটিকে মনে রাখুন। দুই বছর পর ঠিক এই দিনেই ভারতীয় ডিজাইন, ভারতীয় উৎপাদন এবং ভারতীয় ব্র্যান্ডের মোবাইল ফোন আপনাদের হাতে থাকবে।

আরও দেখুনঃ ‘তাকসিংয়ের দুই সেক্টর সংবেদনশীল, তবে পরিস্থিতি শান্ত…’ অরুণাচল সীমান্ত নিয়ে বড় আপডেট

মোবাইল ফোন ডিজাইন করা আসলে কতটা জটিল কাজ, তা বোঝাতে মন্ত্রী নিজেই একটা ফোন হাতে নিয়ে ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই ছোট্ট যন্ত্রের ভিতরে রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন সিস্টেম, অ্যান্টেনা, প্রসেসর, মেমোরি, ক্যামেরা মডিউল, ডিসপ্লে এবং পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম সবকিছু একসঙ্গে বসাতে হয়।

ওজন নিয়ন্ত্রণ করতে হয়, ব্যাটারি কতক্ষণ চলবে সেটা ভাবতে হয়, আবার পারফরম্যান্সও ঠিক রাখতে হয়। এতগুলো জিনিস এত ছোট জায়গায় মিলিয়ে কাজ করানো সত্যিই খুব কঠিন প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তাই পুরোপুরি নিজেদের ডিজাইনে ফোন বানানো সহজ নয়।

তবু ভারত এগিয়ে যাচ্ছে। ( Made in India)তিন বছর আগে সরকার ভারতীয় ডিজাইনারদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। চ্যালেঞ্জ ছিল মোবাইল ফোনের মাদারবোর্ড বা পিসিবি ডিজাইন করা। পিসিবি হলো ফোনের মূল সার্কিট বোর্ড, যার ওপর সব কম্পোনেন্ট বসে। দুটি কোম্পানি এই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে আসে। তাদের মধ্যে একটার ডিজাইন এত ভালো হয় যে আমেরিকার এক বড় টেলিকম সার্ভিস প্রোভাইডার সেটা বেছে নেয়।

সেই কোম্পানি ইতিমধ্যেই ৫জি প্লাস মোবাইল ফোন ডিজাইন করে আমেরিকার সেই বড় অপারেটরের কাছে সরবরাহ করেছে। ফোনগুলো তৈরি হয়ে গ্রাহকদের হাতেও পৌঁছে গেছে। এই সাফল্য দেখিয়ে দিয়েছে যে ভারতীয় কোম্পানিগুলো এখন উন্নত মানের হ্যান্ডসেট ডিজাইনের দক্ষতা অর্জন করেছে।

মন্ত্রী বলেন, গত সাড়ে তিন বছরে যে প্রযুক্তিগত সক্ষমতা তৈরি হয়েছে, সেটাকে এখন কাজে লাগিয়ে ভারতীয় ব্র্যান্ডের ফোন তৈরি করা হবে। এই ফোনে ভারতীয় ডিজাইন থাকবে, ভারতীয় মেধাস্বত্ব থাকবে এবং উৎপাদনও ভারতেই হবে। তিনি আশা প্রকাশ করেন যে এই ফোনগুলো বড়সড় বিক্রি করবে এবং বিশ্ববাজারে জায়গা করে নেবে।

এই পদক্ষেপ আসলে মেক ইন ইন্ডিয়া উদ্যোগেরই পরবর্তী ধাপ। ( Made in India)আগে ভারত মূলত বিদেশি ব্র্যান্ডের ফোন অ্যাসেম্বল করত। এখন লক্ষ্য হল শুধু অ্যাসেম্বল নয়, নিজে ডিজাইন করা, নিজে ব্র্যান্ড তৈরি করা এবং প্রযুক্তির মালিকানা নিজেদের হাতে রাখা। সরকার ইতিমধ্যে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিমের মতো বিভিন্ন প্রকল্প চালু করেছে। এসব প্রকল্পে ভারতীয় মালিকানাধীন কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা নিজেরা ডিজাইন ও গবেষণা করবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ সফল হলে ভারতের ইলেকট্রনিক্স শিল্পে নতুন অধ্যায় শুরু হবে। কর্মসংস্থান বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং দেশীয় প্রযুক্তি বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারবে। এখন যে ফোনগুলো আমরা ব্যবহার করি, তার বেশিরভাগই ভারতে তৈরি হলেও ডিজাইন ও মূল কম্পোনেন্ট অনেকটাই বিদেশি। ২০২৮ সালের মধ্যে যদি সত্যিই পুরোপুরি ভারতীয় ডিজাইন ও ব্র্যান্ডের ফোন আসে, তাহলে সেটা হবে আত্মনির্ভর ভারতের এক বড় অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *