ব্যক্তিত্বের অল্টার ইগো, ফ্যাশন
মনীশ মালহোত্রা:
গ্ল্যামারের গ্র্যান্ড এন্ট্রি
ফ্যাশনের মঞ্চে প্রবেশটাই যখন অর্ধেক জয়, তখন মনীশ মালহোত্রার ডিজ়াইন যেন সেই মুহূর্তেরই উদ্যাপন। তাঁর ফ্যাশন-দর্শনের কেন্দ্রে রয়েছে গ্ল্যামার, আভিজাত্য আর নজরকাড়া উপস্থিতি। ঝলমলে এমব্রয়ডারি, বিলাসবহুল কাপড়, সমৃদ্ধ অলংকরণ এবং নিখুঁত স্টাইলিং, সব মিলিয়ে তাঁর সৃষ্টি হয়ে ওঠে রেড কার্পেট থেকে বিয়ের আসর, সর্বত্রই আকর্ষণের কেন্দ্রবিন্দু। পোশাকে শুধু সুন্দর দেখানো নয়, বরং মুহূর্তটিকে স্মরণীয় করে তোলাই তাঁর বিশেষত্ব। আলো, ক্যামেরা আর ফ্যাশনের মেলবন্ধনে মনীশ তৈরি করেন এক স্বপ্নিল জগৎ। তাঁর ডিজ়াইনে গ্ল্যামার কখনও বাড়তি নয়, বরং আত্মপ্রকাশের ভাষা।