বাঁকুড়ায় আজও অটুট ‘গজলক্ষ্মী’ বন্দনা
একদিকে ঘন জঙ্গল, আর অন্যদিকে দিগন্ত বিস্তৃত ফসলের খেত। মাঠের পাকা ধান ঘরে তোলার সময়ে জঙ্গল থেকে প্রায়ই হানা দিত হাতির দল। সেই বুনো হাতির উপদ্রব থেকে মাঠের পাকা শস্য বাঁচাতে এক অভিনব পথ বেছে নিয়েছিলেন গ্রামবাসীরা। একশো বছরেরও বেশি সময় আগে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির জঙ্গলঘেঁষা রামকানালী গ্রামে শুরু হয়েছিল বিশেষ ‘গজলক্ষ্মী’ পুজো। গজরাজের পিঠে দেবীর আরাধনা করলে জমিতে আর হাতির দল হামলা চালাবে না, এই বিশ্বাস থেকেই সূচনা হয়েছিল এই পুজোর। কোজাগরী লক্ষ্মীপুজো তিথিতে শতাব্দী পেরিয়ে আজও অমলিন সেই প্রাচীন ঐতিহ্য।