কাঠামো পুজো বোল্লায়, সূচনা কাউন্টডাউনের - 24 Ghanta Bangla News
Home

কাঠামো পুজো বোল্লায়, সূচনা কাউন্টডাউনের

Spread the love

দুর্গাপুজো শেষ হতে প্রস্তুতি শুরু বোল্লা কালীপুজোর। আগামী ২৭ নভেম্বর বোল্লা গ্রামে অনুষ্ঠিত হবে দেবীর পুজো। বসবে তিন দিনের বিশাল মেলা। শুক্রবার কাঠামো পুজোর মধ্য দিয়েই শুরু হয়ে গেল কাউন্টডাউন। দক্ষিণ দিনাজপুরের বোল্লা গ্রামে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই কালী আরাধনা। প্রাচীন রীতি মেনে এ দিন সকালে মন্দির সংলগ্ন পুকুর থেকে ঢাকঢোল বাজিয়ে তুলে আনা হয় দেবীর কাঠামো। দুধ দিয়ে স্নান করিয়ে লাল কাপড়ে ঢেকে কাঠামো পুজো করেন পুরোহিত। এই আচার দেখতে মন্দির চত্বরে ভিড় জমান পুণ্যার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *