স্ক্রিপ্টে না থাকলেও ঐশ্বর্যকে স্পর্শ করেছিলেন সলমন, রাগে কী করেছিলেন পরিচালক? - 24 Ghanta Bangla News
Home

স্ক্রিপ্টে না থাকলেও ঐশ্বর্যকে স্পর্শ করেছিলেন সলমন, রাগে কী করেছিলেন পরিচালক?

Spread the love

তাঁদের প্রেমচর্চা ছিল দীর্ঘ বছরের। যদিও পরবর্তীকালে সলমন ও ঐশ্বর্যের প্রেম পরিণতি পায়নি। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে হয়েছে তুঙ্গে আলোচনা। সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চন যে প্রেম করছেন, সেই সময় থেকেই নাকি বুঝেছিলেন অনেকে। এ বার সেই ঘটনাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী স্মিতা জয়কর। কী ঘটেছিল ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের শুটিংয়ের সময়ে?

চিত্রনাট্যের বাইরে বেরিয়েই নাকি অভিনয় করেছিলেন সলমন ও ঐশ্বর্য। ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’-র শুটিংয়ের সময়ে ঐশ্বর্যর হাত ছুঁয়ে ফেলেছিলেন সলমন। আর এই বিষয়টা নজরে পড়তেই সলমনকে বকেছিলেন সঞ্জয় লীলা বনশালি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মিতা জানান, সেই সময়ের শুটিংয়ের অভিজ্ঞতা। তাঁর কথায়, ‘শুটিংয়ের সময়ে সলমন ও ঐশ্বর্যর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁদের আচরণের মাধ্যমেই প্রকাশ পেত সেই অনুভূতি। শুধু তাই নয়, বাস্তবের প্রেম ধরা পড়ত পর্দায়ও। তবে প্রেমের সম্পর্ক দেখতে ভালোলাগলেও শুটিংয়ে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারতেন না। ফলে বাকি কর্মীরাও বিরক্ত হতো।’

স্মিতা আরও বলেন, ‘অনেকেই অভিযোগ করেন, এত দেরি করে কেন আসেন ওঁরা? শিফট শুরু হয় সকাল ৭টায়। অথচ, ১০টা বেজে গেলেও তাঁরা এসে পৌঁছতে না পারায় অনেকেই বিরক্ত হতেন। আমরা অবশ্য ভাবতাম, প্রেমে পড়লে কী আর করা যাবে? ওঁরা প্রায় ১১টা নাগাদ সেটে পৌঁছতেন। কী হচ্ছে চারপাশে, তাতে ওঁদের কিছু যায় আসত না।’

এই সিনেমার শুটিংয়েই ঘটেছিল অদ্ভুত এক ঘটনা। একটি দৃশ্যে টেবিলের চারপাশ থেকে হেঁটে আসতে হতো সলমনকে। আর সামনে ঐশ্বর্যর দাঁড়িয়ে থাকার কথা ছিল। কিন্তু স্মিতা দাবি করেন দৃশ্যের পরিকল্পনা অনুযায়ী না হলেও, হঠাৎই ঐশ্বর্যর হাত ছুঁয়ে ফেলেন সলমন। যে বিষয়টি নজর এড়ায়নি সেটে উপস্থিত কারও।

যে দৃশ্য দেখে পরিচালক সঞ্জয় লীলা বনশালি জিজ্ঞেস করেন, ‘সলমন তুমি কেন ওঁর হাত ছুঁলে?’ যদিও এ বিষয়ে অকপট সলমন। কোনও রাখঢাক না রেখেই জানিয়েছিলেন, কোনও দৃশ্যের জন্য নয়, ঐশ্বর্যর প্রতি অনুভূতি প্রকাশ করতেই তাঁর হাত ছুঁয়ে ফেলেছিলেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *