লোবার জোড়া গোল, ইন্টার কাশীর বিরুদ্ধে ৪-১ এগিয়ে ইস্টবেঙ্গল
সূচি অনুসারে আজ বিকেলে আইএসএলের দ্বিতীয় ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে কার্লোস ভাজ পিন্টোর ইন্টার কাশীর বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।…
সূচি অনুসারে আজ বিকেলে আইএসএলের দ্বিতীয় ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে কার্লোস ভাজ পিন্টোর ইন্টার কাশীর বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ৪-১ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মশাল ব্রিগেড। জোড়া গোল পেয়েছেন একে আর্নল্ড লোবা। এছাড়াও একটি করে গোল করেছেন দানি রামিরেজ এবং পিভি বিষ্ণু। অপরদিকে, ইন্টার কাশীর হয়ে ব্যবধান কমান আয়ুষ চিকারা। গোল আটকানোর ব্যাপক চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন লালচুংনুঙ্গা।
এদিন ও ম্যাচের প্রথম কোয়ার্টারের মধ্যেই গোল তুলে নিয়েছিলেন দানি রামিরেজ। মাঝমাঠ থেকে ঝড়ের গতিতে আক্রমণ শানিয়ে অতি সহজেই উঠে আসতে শুরু করেছিলেন দানি সহ বিষ্ণু, বিপিন, লোবারা। তারপর ডি বক্সের বাইরে একে লোবার পাস থেকে বল রিসিভ করে দুরন্ত চিপ তোলেন দানি রামিরেজ। কিছুই করার ছিল না গোলরক্ষক অ্যালবিনো গোমসের। অনায়াসেই প্রথম পোস্টের কর্নার থেকে বল চলে গিয়েছিল গোলের মধ্যে। তারপর ১৬ মিনিটের মাথায় ফের আক্রমণ। এবার ও সেই লোবার পাস থেকেই বল গোলে ঠেলে দিয়ে যান বিষ্ণু।
তৃতীয় গোল আসে পেনাল্টি থেকে। দানি রামিরেজ বল নিয়ে আক্রমণে উঠে গেলে বক্সের মধ্যেই তাকে ফাউল করে বসেন ইন্টার কাশীর এক ডিফেন্ডার। স্বাভাবিকভাবেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল তুলে নিতে ভুল করেননি একে লোবা। যেটা ব্যাপক আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এই ফুটবলারের। কিন্তু সাময়িক অসাবধানতায় দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকেই গোল হজম করতে হয়েছিল লাল-হলুদকে। যদিও পাল্টা আক্রমণ শানিয়ে ৩৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন লোবা।