ধূপগুড়ির মেলায় সিপিএমের বুক স্টলে হামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এ দিকে, প্রতি বছরের মতো এ বারও মেলা কমিটির নিয়ম মেনে অনুমতি নিয়ে বইয়ের স্টল তৈরি করেছিলেন সিপিএম কর্মীরা। দীর্ঘদিন ধরেই এই মেলায় বইয়ের প্রদর্শনী ও বিক্রি হয়ে আসছে।
অভিযোগ, গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান কৃষ্ণা রায়ের নেতৃত্বে বিজেপি আশ্রিত একদল লোক ওই স্টলে চড়াও হয়। স্টল ভেঙে দেওয়া এবং বইপত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। স্টলে থাকা মহিলা কর্মীদের উপরেও হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ।