ইন্টার কাশীকে ৫-১ গোলে উড়িয়ে আইএসএল শীর্ষে ইস্টবেঙ্গল
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল (East Bengal FC)। আজ, শুক্রবার বিকেলে পুনের ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই শিবির। শেষ…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল (East Bengal FC)। আজ, শুক্রবার বিকেলে পুনের ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই শিবির। শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে মশাল ব্রিগেড। জোড়া গোল করেন একে আর্নল্ড লোবা। এছাড়াও একটি করে গোল পান দানি রামিরেজ, পিভি বিষ্ণু এবং লুকাস জেলেন্সকি। অন্যদিকে ইন্টার কাশীর হয়ে ব্যবধান কমান আয়ুষ চিকারা। এই জয়ের সুবাদে দুই ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি গোল পার্থক্যের ভিত্তিতে আপাতত শীর্ষে চলে গেল দল।
প্রথম কোয়ার্টারের মধ্যেই গোল তুলে নিয়েছিলেন দানি রামিরেজ। মাঝমাঠ থেকে ঝড়ের গতিতে আক্রমণ শানিয়ে অতি সহজেই উঠে আসতে শুরু করেছিলেন দানি সহ বিষ্ণু, বিপিন, লোবারা। তারপর ডি বক্সের বাইরে একে লোবার পাস থেকে বল রিসিভ করে দুরন্ত চিপ তোলেন দানি রামিরেজ। কিছুই করার ছিল না গোলরক্ষক অ্যালবিনো গোমসের। অনায়াসেই প্রথম পোস্টের কর্নার থেকে বল চলে গিয়েছিল গোলের মধ্যে। তারপর ১৬ মিনিটের মাথায় ফের আক্রমণ। এবার ও সেই লোবার পাস থেকেই বল গোলে ঠেলে দিয়ে যান বিষ্ণু। তৃতীয় গোল আসে পেনাল্টি থেকে। দানি রামিরেজ বল নিয়ে আক্রমণে উঠে গেলে বক্সের মধ্যেই তাকে ফাউল করে বসেন ইন্টার কাশীর এক ডিফেন্ডার।
স্বাভাবিকভাবেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল তুলে নিতে ভুল করেননি একে লোবা। যেটা ব্যাপক আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এই ফুটবলারের। কিন্তু সাময়িক অসাবধানতায় দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকেই গোল হজম করতে হয়েছিল লাল-হলুদকে। যদিও পাল্টা আক্রমণ শানিয়ে ৩৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন লোবা। প্রথমার্ধের পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত তিন মিনিট সময় সংযুক্ত করা হলেও বজায় ছিল সেই ফলাফল।
পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে একাধিক বদল করেন হাবাস। মহম্মদ রশিদ থেকে শুরু করে একে লোবা সহ পরবর্তীতে দানি রামিরেজকে ও তুলে নিয়েছিলেন তিনি। বিকল্প হিসেবে মাঠে এসেছিলেন লুকাস জেলেন্সকি, ডেভিড হামার ও ক্রিস ইকোনোমিডিসরা। তাদের সক্রিয়তায় আরও একাধিকবার গোলের সহজ সুযোগ এসে গিয়েছিল লাল-হলুদের কাছে। এমনকি নিজে ও গোল করার সুযোগ পেয়েছিলেন ক্রিস ইকোনোমিডিস। কিন্তু তা কাজে লাগানো সম্ভব হয়নি। যদিও পরবর্তীতে ৮১ মিনিটের মাথায় ইকোনোমিডিসের পাস থেকে পা ছুঁইয়ে বল গোলে ঠেলে দিয়ে যান লুকাস।
FT | ANOTHER DAY, ANOTHER DOMINANT VICTORY ✌️❤️💛
OFF TO OMAN 🇴🇲 WITH 3️⃣ POINTS IN THE BAG 💪
#JoyEastBengal #MGISL13 #KSHIEBFC https://t.co/SQBiYzYv42
— East Bengal FC (@eastbengal_fc) October 23, 2026
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.