Mandarmani beach: পুজোয় মন্দারমনিতে ছুটি কাটাতে গিয়েছিল, শ্যালক ভগ্নিপতির পরিণতিতে স্তব্ধ এলাকা | Mandarmani Drowning Tragedy: Howrah Brother in Law Duo Drown in Sea During Festive Trip - 24 Ghanta Bangla News
Home

Mandarmani beach: পুজোয় মন্দারমনিতে ছুটি কাটাতে গিয়েছিল, শ্যালক ভগ্নিপতির পরিণতিতে স্তব্ধ এলাকা | Mandarmani Drowning Tragedy: Howrah Brother in Law Duo Drown in Sea During Festive Trip

Spread the love

 হাওড়া: পুজোর আনন্দে ছেদ! পূজার ছুটিতে বন্ধুদের সঙ্গে মন্দারমনি বেড়াতে গিয়ে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল হাওড়ার বাঁকড়ার একই পরিবারের দুই সদস্যের—শ্যালক ও ভগ্নিপতির। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবার ও গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বাঁকড়া নিউ মন্ডল পাড়ার বাসিন্দা ওই দুই যুবকসহ মোট ছয় বন্ধু-বান্ধব মিলে পুজোর ছুটিতে মন্দারমানি বেড়াতে গিয়েছিলেন। আনন্দ উপভোগের জন্য তারা সমুদ্র সৈকতে স্নান করতে নামেন। সেই সময় ঢেউয়ের আকস্মিক টানে বা গভীর জলে তলিয়ে যান তাঁরা।

খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন ও সিভিক ভলান্টিয়াররা। দীর্ঘ খোঁজাখুঁজির পর শালোকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত জামাই তথা ভগ্নিপতির খোঁজ এখনও মেলেনি। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী ও পুলিশ। পুজোর আনন্দের মাঝে এমন এক আকস্মিক দুর্ঘটনায় শোকস্তব্ধ পুরো পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *