Deep Depression Alert in Bengal: আগামী সপ্তাহেই শুরু দুর্যোগ! পরিস্থিতি পাল্টে যেতে পারে মঙ্গলবারের মধ্যেই | West Bengal Weather, deep depression alert in Bengal, alert for heavy rain - 24 Ghanta Bangla News
Home

Deep Depression Alert in Bengal: আগামী সপ্তাহেই শুরু দুর্যোগ! পরিস্থিতি পাল্টে যেতে পারে মঙ্গলবারের মধ্যেই | West Bengal Weather, deep depression alert in Bengal, alert for heavy rain

Spread the love

কলকাতা: বর্ষা বিদায় নিয়েছে। পুজোতেও এবার বৃষ্টির বাড়বাড়ন্ত ছিল না তেমন। বানভাসী এলাকাগুলোতেও একটু একটু করে জল নামতে শুরু করেছে। এরই মধ্যে পুজো মিটতেই ফের দেখা দিচ্ছে আশঙ্কার মেঘ। ফের বাংলার একাধিক জায়গা জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হল। আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Office) পূর্বাভাস তেমনটাই বলছে।

অক্টোবর মাসের শেষেই ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যেই বদলে যেতে পারে আবহাওয়া। মৌসম ভবনের আউটলুকে দুশ্চিন্তার ইঙ্গিত। নিম্নচাপ তৈরির পূর্বাভাস মিলেছিল আগেই। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ তৈরির ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী রবিবার অর্থাৎ মাত্র ২ দিন পরই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও শক্তি বাড়িয়ে পূর্ব উপকূলের দিকে এগোবে সেই নিম্নচাপ। তবে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজ্য জুড়ে কতটা দুর্যোগ হবে, তা ঠিক করবে নিম্নচাপের গতিপ্রকৃতিই। তবে আপাতত সোমবার পর্যন্ত শুকনো আবহাওয়াই থাকছে উত্তর থেকে দক্ষিণে। হালকা বৃষ্টি শুরু হতে পারে মঙ্গলবার থেকে। মূলত উপকূল ও লাগোয়া জেলায় সেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামী বুধবার গোটা রাজ্যেই হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে, আর আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *