BCCI-এর নির্বাচনী কমিটির নতুন চেয়ারম্যান হলেন ভারতের প্রাক্তন পেসার
আর কারা রয়েছেন কমিটিতে?
আওয়ানার পাশাপাশি নির্বাচনী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন কৃষ্ণ দাস, রাকেশ প্যাটেল এবং এন অর্জুন যাদব। তবে কমিটির পঞ্চম সদস্যের নাম এখনও ঘোষণা করা হয়নি। BCCI জানিয়েছে, শীঘ্রই এই পদে নিয়োগ করা হবে।
অসম ও গোয়ার হয়ে খেলা প্রাক্তন পেসার কৃষ্ণ দাস ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬৬টি উইকেট নিয়েছেন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ও ভারতীয় ‘এ’ দলের হয়েও খেলেছেন তিনি। পরে কোচিংয়ে যোগ দেন। রাকেশ প্যাটেল ঘরোয়া ক্রিকেটে গুজরাট ও বরোদার প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় ‘A’ দলের হয়েও খেলেছেন তিনি। কোচ হিসেবে গুজরাট ও বরোদার অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এবং সিনিয়র দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।