সামনের বছর মহালয়া থেকেই ছুটি হাইকোর্টে - 24 Ghanta Bangla News
Home

সামনের বছর মহালয়া থেকেই ছুটি হাইকোর্টে

Spread the love

এ বার পুজোর ছুটি শুরুর আগের দিনে হাইকোর্টে বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট বৈঠক হয়। সেখানেই জানানো হয়, আগামী বছর ২৯ সেপ্টেম্বর মহালয়া। তার পরে রুটিন ছুটিছাটা বাদ দিলে ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ৪ অক্টোবর পুজোর ছুটির আগে কোর্ট খোলা থাকার কথা। তবে বাস্তবে মহালয়া হয়ে গেলেই হাইকোর্ট চলে যায় ছুটির মোডে। খুব গুরুত্বপূর্ণ মামলা ছাড়া আইনজীবীদের একাংশকে পাওয়া যায় না। এই অবস্থায় ওই তিন দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ওই তিন দিন ছুটির বিনিময়ে ওই বছরের ৬ ও ২০ নভেম্বর এবং ৪ ডিসেম্বরের শনিবারগুলি কাজের দিন হিসেবে গ্রাহ্য হবে। তবে মহালয়ার পর দিন থেকে পুজোর ছুটি শুরু হলেও ছুটির মধ্যে কতদিন ভ্যাকেশন বেঞ্চ বসানো হবে, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *