মত্ত অবস্থায় ট্রাফিক পুলিশকে গালিগালাজ, মারধরের অভিযোগ, গ্রেপ্তার বারাসত আদালতের আইনজীবী
কোনও রকমে গাড়িটি থামানোর পরে রাজেশচন্দ্রর সন্দেহ হয়, চালক বোধহয় মত্ত অবস্থায় রয়েছেন। পুলিশের দাবি, তিনি কথা বলার চেষ্টা করেন অভিযুক্তের সঙ্গে। কিন্তু অভিযোগ, গাড়ি থেকে নেমেই ট্র্যাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন পেশায় আইনজীবী ওই ব্যক্তি। শুধু তাই নয়, সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই ট্র্যাফিক পুলিশ আধিকারিককে মারতে উদ্যত হন বলেও অভিযোগ।