নিউ টাউনের মাঠপাড়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক বাড়ি, উৎসবের মরশুমে কান্নার রোল - 24 Ghanta Bangla News
Home

নিউ টাউনের মাঠপাড়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক বাড়ি, উৎসবের মরশুমে কান্নার রোল

Spread the love

নিউ টাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাকে কেন্দ্র শুক্রবার বিকেলে তীব্র চাঞ্চল্য ছড়াল ওই এলাকায়। আগুনের গ্রাসে বস্তির একাধিক বাড়ি ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য শুরু হয় তৎপরতা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। হতাহতের কোনও খবর নেই। তবে পুজোর মরশুমে একাধিক বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াও। বস্তি এলাকার একাধিক বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিধায়ক জানিয়েছেন, ঠিক কী ভাবে আগুন লাগল, কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিধায়ক জানান, প্রায় ২৫ টি ঝুপড়ি ঘর এখানে আছে। কোনওরকম সাবধানতা ছাড়াই এঁরা রান্নবান্না করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *