ট্রেনে গয়না ভর্তি ব্যাগ মিসিং, রেল পুলিশের দ্বারস্থ হলেন যাত্রী, তার পর…
সঙ্গে সঙ্গে রেল পুলিশে অভিযোগ জানান তিনি। হাওড়া জিআরপি থানা থেকে শেওড়াফুলি জিআরপি থানাকে বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয়, কামারকুণ্ডু রেল স্টেশনে নামার সময়ে এক যুবতী তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেনের একটি কামরায় মূল্যবান গহনা-সহ একটি হ্যান্ডব্যাগ ফেলে গিয়েছেন।
এই খবর পাওয়ার পরে ট্রেনটি শেওড়াফুলি রেলস্টেশনে পৌঁছলে তল্লাশি চালানো হয়। রেল পুলিশ ব্যাগটিকে উদ্ধার করতে সক্ষম হয়।