জেন জ়ি-র প্রতিবাদে বিদেশি হাত! তরজা তুঙ্গে, পদ্ম-তিরে কংগ্রেস - 24 Ghanta Bangla News
Home

জেন জ়ি-র প্রতিবাদে বিদেশি হাত! তরজা তুঙ্গে, পদ্ম-তিরে কংগ্রেস

Spread the love

তাৎপর্যপূর্ণ ভাবে, নাগপুরে বিজয়া দশমীর অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতকেও বিদেশি ‘অশুভ শক্তি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা গিয়েছে। তাঁর বক্তব্য, ‘পশ্চিম থেকে আসা একটা ঝড় সব সিস্টেম, শুভ শক্তি, সংস্কৃতি, সংস্কারকে ভেঙে, ধ্বংস করে দিতে চাইছে। সেই ঝড়ের প্রভাবেই ফ্রান্সে, আলবানিয়ায়, বাংলাদেশে, নেপালে কী ঘটছে দেখুন! ভারতের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। তবে ভারতের নীতি, যুবসমাজের সচেতনতা এই আসুরিক শক্তিকে জিততে দেবে না!’ একই সুরে মঙ্গলবার বিজয়া দশমীর অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, ‘যে অশুভ শক্তি দেশের সম্মান নষ্ট করতে চায়, সমাজে বিভাজন ঘটায়, আমাদের সংস্কৃতিকে ঘৃণা করতে শেখায়, তারা দেশের শত্রু। সেই শত্রুদের হারানোই আমাদের লক্ষ্য।’ বৃহস্পতিবার মিডিয়ার এক অনুষ্ঠানেও মোদীকে বলতে শোনা যায়, ‘পুরো বিশ্ব যখন নতুন দিশা খুঁজছে, কিছু লোক ভারতকে দিশাহীন করার স্বপ্ন দেখছে। এরা বিদেশে গিয়ে দেশের সম্মান ধূলিসাৎ করছে, বিদেশিদের হস্তক্ষেপ চাইছে। এটা মেনে নেওয়া যায় না।’ এ ব্যাপারে প্রতিবাদী যুবসমাজকে অবশ্য কাঠগড়ায় তোলেননি মোদী। তাঁর দাবি, ‘সরকারের খামতি তুলে ধরতে বিক্ষোভ-প্রতিবাদ হবে, তার মাধ্যমেই সংস্কার ঘটবে— গণতন্ত্রে এটা স্বাভাবিক। কিন্তু কংগ্রেস এই প্রতিবাদগুলোকেও ধ্বংস করছে। কংগ্রেস আদতে পরজীবী, ওরা সকলকে ধ্বংস করে।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেন জ়ি ভোটারদের কথা মাথায় রেখেই আক্রমণের ধার শুধুমাত্র কংগ্রেসের বিরুদ্ধেই শাণিয়েছেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *