এশিয়ান গেমসে জোড়া সোনা মোনার, প্রথম ভারতীয় হিসেবে গড়লেন ইতিহাস - 24 Ghanta Bangla News
Home

এশিয়ান গেমসে জোড়া সোনা মোনার, প্রথম ভারতীয় হিসেবে গড়লেন ইতিহাস

Spread the love

পদক তালিকায় ভারতের সংগ্রহ ১০৩

মোনার দ্বিতীয় সোনা জেতার পরে এশিয়ান প্যারা গেমসে ভারতের পদকসংখ্যা পৌঁছেছে ১০৩-এ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে ২৭টি সোনা, ৩৩টি রুপো এবং ৪৩টি ব্রোঞ্জ। পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। ৩৫৪টি পদক নিয়ে শীর্ষে রয়েছে চিন।

২০২৩ সালে হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে ১১১টি পদক জিতেছিল ভারত, যা এখনও পর্যন্ত দেশের সেরা পারফরম্যান্স। এ বার সেই নজির ভেঙে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় দল। মোনার বিশ্বরেকর্ড গড়ে জেতা সোনা সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে দিল দেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *