৪০ হাজার মহিলার ভরসা ছিলেন মাধুরী, চলে গেলেন বাগনানের স্বনির্ভরতার কারিগর
প্রথমে মাত্র ১০ টাকা দিয়ে একটি পাশ বই খুলে মাধুরী শুরু করেছিলেন সমিতি। বর্তমানে সেই সদস্য সংখ্যা প্রায় ৪০ হাজার। মাসে সদস্যাদের গড় উপার্জন ৫০০০ টাকা। এর পর ১৯৯৬ সালে শুরু করেন উৎপাদন ও বিপণনের কাজ। এলাকায় এই প্রক্রিয়া ‘আপনা বাজার’ নামে পরিচিতি লাভ করে। মহিলারা নিজের হাতে বানানো শুরু করেন, আচার, মোমবাতি ও সাবান-সহ নানান দৈনন্দিন সামগ্রী। এখানে বিভিন্ন জিনিস যেমন স্বনির্ভর দলের সদস্যরা তৈরি করছেন, তেমনই কিনছেনও স্বনির্ভর দলের সদস্যরাই।