৩৫-এই অবসর মোহনবাগানকে ISL জেতানো স্ট্রাইকারের, কেন এই সিদ্ধান্ত?
অবসর নিলেন আর্মান্দো সাদিকু
নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সাদিকু। সেখানে ছোটবেলায় যাত্রা শুরু থেকে তাঁর পেশাদার ফুটবল কেরিয়ারের আলাদা আলাদা ক্লাবের হয়ে খেলার বিভিন্ন মুহূর্তও তুলে ধরা হয়েছে। এই ভিডিয়োর ক্যাপশনেই সাদিকু লিখেছেন, ‘ধন্যবাদ ফুটবল। তোমাকে খুব মিস করব।’ ভারতে আসার আগে বিদেশের একাধিক শীর্ষস্তরের ক্লাবে খেলার অভিজ্ঞতা ছিল সাদিকুর। স্পেনে লা লিগার একাধিক পরিচিত ক্লাবে খেলেছেন তিনি। তালিকায় রয়েছে লাস পামাস, লেভান্তে ও মালাগার মতো দল।