সৌদির বিমানবন্দরে আছড়ে পড়ল হুথিদের মিসাইল, প্রাণ গেল এক ভারতীয়ের, গুরুতর জখম ২
উল্লেখ্য, এর আগে সৌদি আরবের দক্ষিণ-পূর্বে অ্যারামকোর শায়বা রিফাইনারিতেও হুথিরা হামলার চেষ্টা চালায় বলে দাবি স্থানীয় প্রশাসনের। তবে এয়ার ডিফেন্স সিস্টেম আকাশেই তা প্রতিহত করে। কিন্তু ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে রিফাইনারিতে। তাতে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়। আহত হন এক ভারতীয় ও এক পাকিস্তানি। সৌদির জ্বালানি মন্ত্রক জানিয়েছে, মৃতেরা নেপাল ও ফিলিপিন্সের নাগরিক। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি ঠিকাদার সংস্থার গাড়িতেও আগুন লেগে যায় বলে জানা গিয়েছে।