লোধা-শবর গ্রামে যাবেন শুভেন্দু, শুক্রবার একাধিক কর্মূসচিতে ঝাড়গ্রাম সফর মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

লোধা-শবর গ্রামে যাবেন শুভেন্দু, শুক্রবার একাধিক কর্মূসচিতে ঝাড়গ্রাম সফর মুখ্যমন্ত্রীর

Spread the love

জঙ্গলমহলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ভালোবেসে এখানকার মানুষ তাঁকে ‘জঙ্গলমহলের কুটুম’ বলেই ডাকেন। মকর সংক্রান্তিতে লোধা-শবর জনজাতির বাড়িতে এসে মধ্যাহ্নভোজন করেছিলেন তিনি। শুনেছিলেন তাঁদের অভাব-অভিযোগের কথা। কথাও দিয়েছিলেন ফের তিনি আসবেন। শুক্রবার ঝাড়গ্রামের মানিকপাড়ার লোধা-শবর অধ্যুষিত কালাঝরিয়া গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে খবর, লোধা-শবর জনজাতির মানুষের জন্য ফুড প্যাকেট, নতুন বস্ত্র, সরকারি নানা সামাজিক প্রকল্পের সুবিধা প্রদান এবং ভূমিহীনদের হাতে বনভূমির জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, লোধা-শবর সহ এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপচারিত কথাও রয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *