লক্ষ্মী পুজোর আগেই নক্ষত্র পরিবর্তন করবে ৪ রাশি, জীবন বদলাবে কাদের? - 24 Ghanta Bangla News
Home

লক্ষ্মী পুজোর আগেই নক্ষত্র পরিবর্তন করবে ৪ রাশি, জীবন বদলাবে কাদের?

Spread the love

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য নির্দিষ্ট সময় পর পর নিজের নক্ষত্র পরিবর্তন করে। তেমনই আগামী ২৪ অক্টোবর দুপুর ১২:৫৬ মিনিটে সূর্য চিত্রা নক্ষত্র ত্যাগ করে রাহু-শাসিত স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। প্রায় ১৫ দিন ৬ নভেম্বর পর্যন্ত সেখানেই থাকবে। কারা লাভবান হবেন এই গোচরে?

মিথুন রাশি

মিথুন রাশির প্রতীক
মিথুন রাশি

এই রাশির জাতকদের জন্য সূর্যের গোচর উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে আকস্মিক কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার গতি পাবে। যাঁরা চাকরি করছেন, তাঁরা নিজেদের কর্মদক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুনজরে থাকবেন। পাশাপাশি আর্থিক ক্ষেত্রেও অনুকূল পরিবেশ তৈরি হবে।

তুলা রাশি

তুলা রাশির প্রতীক
তুলা রাশি

তুলা রাশির জাতকদের কেরিয়ার এবং আয়ের ক্ষেত্রে দারুণ উন্নতির যোগ তৈরি হবে। পেশাগত জীবনে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নিজেদের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়া এবং পুরোনো বিনিয়োগ থেকে ভালো লাভ পাওয়ার জন্য এটি অত্যন্ত উপযোগী সময়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির প্রতীক
বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা দেখানোর সুযোগ আসবে। সহকর্মী ও বসের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। পদোন্নতি কিংবা নতুন চাকরির খোঁজ করছেন যাঁরা, তাদের জন্য এটি দারুণ সময়। পুরোনো প্রচেষ্টার ফল এখন হাতেনাতে মিলতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ  রাশির প্রতীক
কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের আর্থিক ও পেশাগত জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। আইনি বা আর্থিক ঝামেলা থেকে স্বস্তি মিলবে। আমদনি ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে, সঞ্চয় করার সুযোগ বাড়বে। পরিবার ও কর্মক্ষেত্রের মধ্যে সুন্দর তালমিল বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *