জামনগরে রিলায়েন্সের তেল শোধনাগারে মার্কো রুবিও, ভারত-আমেরিকার জ্বালানি সম্পর্ক মজবুত করার বার্তা
রুবিওর সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি-সহ আম্বানি পরিবারের সদস্যরা তাঁদের স্বাগত জানান। বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার হিসেবে পরিচিত জামনগর কমপ্লেক্সে দৈনিক প্রায় ১৪ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে। ডিজ়েল-সহ বিভিন্ন পরিশোধিত জ্বালানি আন্তর্জাতিক বাজারে সরবরাহেও এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।