Malda: ‘যেভাবে পেরেছে কেটেছে’, পরপর হাঁসুয়ার কোপ মেরে মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলিও চালানো হল মালদহে | BJP worker murder in Malda, allegation against TMC leader
মালদহ: দশমীর সন্ধ্যায় ভয়াবহ খুনের অভিযোগ উঠল মালদহে। বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ উঠেছে। মালদহের ইংরেজবাজার থানার রামকেলি এলাকার ঘটনা। মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ(২৭)। অভিযোগের আঙুল তৃণমূল কর্মীদের দিকে।
মৃতের ভাই জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে সমীর ঘোষকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকী ভয়ে বাড়ি থেকে বেরতেন না তিনি। কিন্তু দশমীর দিন তিনি একা বাড়িতে ছিলেন। সেই সময় ১০-১১ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের।
সবিস্তারে আসছে…