হাসিনাকে ফেরার পথ করে দিচ্ছে বিএনপি সরকার, তোপ জামায়াত নেতার
আর এরই মধ্যে, মঙ্গলবার ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, একটি সাংবাদিক সম্মেলনে বিএনপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশের ভোটের রায়কে উপেক্ষা করে সাংবিধানিক সব প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে বিএনপি বলেও অভিযোগ তাঁর। বিএনপি ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র কাঠামো ধরে রাখতে চাইছে বলেও দাবি করেন তিনি। এরই সঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার বিরোধীদলের সব আন্দোলন উপেক্ষা করে অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সেই পথ দিয়ে সরকার ইচ্ছা করে ফেরার সুযোগ করে দিচ্ছে আওয়ামি লিগকে।’