সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে দায়ের দ্বিতীয় মামলাও ক্রাইম ব্রাঞ্চে পাঠাল দিল্লি পুলিশ
এদিকে মামলার তদন্ত হস্তান্তরের দিনেই সিজেপি-র অন্দরের সমীকরণ নিয়ে মুখ খুলেছেন দলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে। মঙ্গলবার সমাজমাধ্যমে পোস্ট করা ১৬ মিনিটের এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, জেলবন্দি সৌরভ ও আশুতোষই তাঁদের আন্দোলনের আসল নীতিনির্ধারক। তাঁদের নিজের ভাই হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, আন্দোলন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনিই বরং এই দুজনের নির্দেশ মেনে চলেন। গত জুলাইয়ে যে বিক্ষোভের জেরে বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছেড়েছিলেন, তাতেও সৌরভ ও আশুতোষের বড় ভূমিকা ছিল বলে স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে দশেরায় আবেগঘন বার্তা দিয়ে দীপকে জানিয়েছেন, দীপাবলি পর্যন্ত দল কোনও আন্দোলন কর্মসূচি রাখা হবে না। দলের সমস্ত সমর্থকদের আপাতত কিছুদিন লড়াই থামিয়ে পরিবারের সঙ্গে উৎসব কাটানোর আর্জি জানিয়েছেন তিনি।