শোরুম থেকে বেরিয়েই নিয়ন্ত্রণ হারাল নতুন গাড়ি, বাইকে সজোরে ধাক্কা, গুরুতর জখম ২ - 24 Ghanta Bangla News
Home

শোরুম থেকে বেরিয়েই নিয়ন্ত্রণ হারাল নতুন গাড়ি, বাইকে সজোরে ধাক্কা, গুরুতর জখম ২

Spread the love

নতুন গাড়ি কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। মঙ্গলবার সকালে কর্নাটকের সাগর শহর থেকে গাড়ি কিনে ফিরছিলেন এক জন ক্রেতা। কিন্তু গাড়িটি শোরুম থেকে বের করার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ধাক্কা মারে একটি মোটর বাইকে। ঘটনায় ওই বাইক আরোহী গুরুতর আহত হন। এলাকার সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে এই ঘটনাটি।

আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে গেল দুর্ঘটনায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ক্রেতা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সাগর শহরের সরকারি ফার্স্ট গ্রেড কলেজের কাছে থাকা শোরুম থেকে ওই নতুন গাড়িটি নিয়ে ফিরছিলেন। শোরুম থেকে গাড়িটি বের করার পর পরই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ডরেলে ধাক্কা মারে। তার পরে সোজা একটি মোটর বাইকে আঘাত করে ওই গাড়ি। এই ঘটনায় বাইকের চালক ও আরোহী দু’জনেই গুরুতর আহত হন। ঘটনাটি দেখেই ছুটে আসেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

সাগর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। যদিও পুলশ এখনও পর্যন্ত আহত ব্যক্তিদের পরিচয়, বয়স এবং তাঁদের কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেই সব তথ্য প্রকাশ করেনি। তবে এই দুর্ঘটনার ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ঠিক কী কারণে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন সেই সব তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *