দুর্গাপুজোর দশমীকে কেন বলা হয় ‘বিজয়া’ দশমী? জানুন আসল কারণ - 24 Ghanta Bangla News
Home

দুর্গাপুজোর দশমীকে কেন বলা হয় ‘বিজয়া’ দশমী? জানুন আসল কারণ

Spread the love

বিজয়া দশমীর তাত্‍পর্য

আবার অনেকে মনে করেন দেবীকে মাটির প্রতিমা থেকে মুক্তি দেওয়া হয় এ দিন। সেই কারণেই এটি বিজয়া দশমী নামে পরিচিত। চার দিন ধরে চিন্ময়ী দেবীকে যে মৃন্ময়ী রূপে পুজো করা হয়, দশমীতে বিসর্জনের পর তার থেকে মুক্তি পান দেবী দুর্গা।

প্রশ্ন. বিজয়া দশমী কেন পালন করা হয়?

উত্তর. দেবী দুর্গার মহিষাসুর বধ এবং শ্রীরামচন্দ্রের রাবণ বধের বিজয় স্মরণে বিজয়া দশমী পালিত হয়।

প্রশ্ন. বিজয়া দশমী ২০২৬ কবে?

উত্তর. ২০২৬ সালে ২১ অক্টোবর, বুধবার পালিত হচ্ছে বিজয়া দশমী।

প্রশ্ন. রামায়ণের সঙ্গে বিজয়া দশমীর কী সম্পর্ক?

উত্তর. প্রচলিত কাহিনি অনুসারে, দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে শ্রীরামচন্দ্র লঙ্কায় রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেন। এই বিজয়ও বিজয়া দশমীর তাৎপর্যের সঙ্গে যুক্ত।

প্রশ্ন. মহাভারতে বিজয়া দশমীর কী উল্লেখ রয়েছে?

উত্তর. প্রচলিত কাহিনি অনুসারে, বনবাস ও অজ্ঞাতবাস শেষ হওয়ার পর পাণ্ডবরা আশ্বিন মাসের শুক্লা দশমীতে শমীগাছের কোটর থেকে নিজেদের অস্ত্র উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *