দশেরায় ‘রামায়ণ’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির প্রথম পর্বের। এ দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে করমুক্ত করা হল বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। মুখ্যমন্ত্রীর কথায়, ‘ ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবির ক্ষেত্রেও করমুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা হবে। সেই তালিকায় যুক্ত হল ‘রামায়ণ’ও। ‘ পাশাপাশি, আগামী দিনে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং মহাভারতকে কেন্দ্র করে আরও ছবি দেখার আশাও প্রকাশ করেন তিনি।