‘আগের থেকে আলাদা হবে’, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প
শীঘ্রই হতে চলেছে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি। এই চুক্তির বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। এখন চুক্তি হওয়া ‘শুধুমাত্র সময়ের অপেক্ষা’। দুর্গাপূজার সময়েই আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে নীরবতা ভেঙে জানালেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে চুক্তি হতে চলে তার ধরন ‘আগের বাণিজ্য চুক্তিগুলির থেকে আলাদা হবে’ বলে জানিয়েছেন তিনি। তবে কোন শর্তে এই চুক্তি হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আমেরিকান প্রেসিডেন্ট।