সরকারের বিরুদ্ধে জেন-জি হুঙ্কার, কোথায় কানহাইয়া কুমার?
কলকাতা: প্রশ্ন চুরি থেকে ভোট চুরি। কেন্দ্রের বিরুদ্ধে ইস্যু ভূরি ভূরি। রাজধানীর রাজপথে বিক্ষোভে জেন-জি (Gen Z Protest)। মাথার উপরে সিজেপি। এতকিছুর মধ্যে কানহাইয়া কুমারের…
কলকাতা: প্রশ্ন চুরি থেকে ভোট চুরি। কেন্দ্রের বিরুদ্ধে ইস্যু ভূরি ভূরি। রাজধানীর রাজপথে বিক্ষোভে জেন-জি (Gen Z Protest)। মাথার উপরে সিজেপি। এতকিছুর মধ্যে কানহাইয়া কুমারের দেখা নেই। বছর দশেক আগে তাঁর মুখেই শোনা গিয়েছিল, বিপ্লবের কথা। আজাদি স্লোগান। তা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। কিন্তু আজ সেই স্লোগান জোরাল হওয়ার সময় কানহাইয়ার দেখা নেই।
মোদী সরকারের থেকে আজাদি। কার্যত নির্বাচন কমিশনের থেকেও আজাদি চাইছে সিজেপি। কেউ কেউ কাশ্মীরের আজাদি চেয়েও স্লোগান দিয়েছে। এই বিপ্লব এবং বিপ্লবীদের নিয়ে নানা বিতর্ক আছে। তারপরেও অনেকেই শিরোনামে। কিন্তু এই বিপ্লবের স্ফুলিঙ্গ তৈরি করা সেই বিহার কে লালা-কে দেখা যাচ্ছে না। তাঁকে নিয়ে প্রশ্নও তুলছে না।
ALSO READ | এবার ডবল অ্যাকশন! আরশোলাদের সঙ্গে মিলে এবার আক্রমণ করবে কিষান মুক্তি মোর্চা
দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কানহাইয়া কুমার। বিহারের ছেলে দিল্লিতে গিয়ে পড়াশোনা। তারপর বিপ্লব। মোদী সরকারের শুরুর দিকে কাশ্মীরের স্বাধীনতা চেয়ে স্লোগান দিয়ে শিরোনামে আসে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে শ্রীঘরেও যেতে হয়। তাতেই যেন দেশের একাংশের কাছে হিরো বনে যান কানহাইয়া কুমার। বাজনা বাজিয়ে কানহাইয়ার আজাদি স্লোগান দেওয়া হয়ে ওঠে আইকনিক। মোদী বিরোধিতার অন্যতম প্রধান মুখ।
সিপিআই-এর ছাত্র সংগঠনের নেতা ছিলেন কানহাইয়া কুমার। সেই ছাত্র রাজনীতি থেকে উত্থান। ২০১৯ সালের লোকসভা ভোটেও লড়েছিলেন লাল ঝান্ডা নিয়ে। জিততে পারেননি। বিজেপির গিরিরাজ সিংয়ের কাছে পরাস্ত হতে হয় বামেদের গর্বের নেতাকে। এরপরেই ছন্দপতন। বামপন্থী রাজনীতি করা কানহাইয়া যোগ দেন দক্ষিণপন্থী কংগ্রেসে। তারপর সেভাবে আন্দোলনে দেখা যায়নি তাঁকে।
ALSO READ | জামিনদারদের জেরায় অসঙ্গতি! সিজেপির দুই নেতার মুক্তির আবেদন খারিজ
এখন প্রশ্ন হচ্ছে, ভোট চুরি ইস্যুতে শুরু থেকে সরব কংগ্রেস। রাহুল গান্ধী প্রচারে ঝড় তুলছেন। নেহা বোরার মতো নেত্রীদের পক্ষে সওয়াল করছেন। এতকিছুর পরেও আড়ালে কানহাইয়া। কোথায় তিনি? সোশাল মিডিয়ায় সক্রিয় হলেও মাঠে ময়দানে তাঁর দেখা মিলছে না। গোপন কোনও রণকৌশল সাজাচ্ছেন কানহাইয়া? নাকি অন্য কোনও পরিকল্পনা করছেন? নাকি আন্দোলন থেকেই আজাদ হয়ে গেলেন?