সন্ধ্যায় Ravan Dahan-এর শুভ সময় কখন? Ei Samay
অশুভ শক্তির বিনাশের প্রতীক
পৌরাণিক বিশ্বাস অনুসারে, রাবণ ছিলেন অত্যন্ত জ্ঞানী ও শক্তিশালী রাজা। কিন্তু তাঁর অহঙ্কার এবং অন্যায় ও অর্ধমের প্রীতি পতনের কারণ হয়ে দাঁড়ায়। দশেরায় রাবণের কুশপুতুল দহন তাই কেবল একটি উৎসবের রীতি নয়, বরং অহঙ্কার, লোভ, ক্রোধ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। প্রচলিত ধারণা, প্রদোষ কালে এই আচার পালনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়।
এই বছর রাবণ দহনের শুভ সময় কখন?
দশমী পালিত হচ্ছে ২১ অক্টোবর, বুধবার। তবে দশমী তিথি শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার, ২০ অক্টোবর সকাল ৯টা ৩১ (গুপ্ত প্রেস পঞ্জিকা)।
দশমী তিথি শেষ হচ্ছে ২১ অক্টোবর বুধবার সকাল ১০টা ৪৭। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৩ কার্তিক (গুপ্ত প্রেস পঞ্জিকা)।
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দশমী তিথি শুরু হচ্ছে ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১২টা ৫১। দশমী তিথি শেষ হচ্ছে ২১ অক্টোবর বুধবার, সকাল ২টো ১২। বাংলা ক্যালেন্ডার অনুসারে ৪ কার্তিক।
সুতরাং, কোনও ভাবেই ২১ অক্টোবর দশেরা পালন সম্ভব নয়। তাই ২০ অক্টোবর পালিত হচ্ছে দশেরা। পঞ্জিকা অনুসারে, এ দিন প্রদোষ কাল শুরু হবে বিকেল ৫টা ৪৭ মিনিটে এবং চলবে রাত ৮টা ২৩ মিনিট পর্যন্ত।
এই সময়ের মধ্যে রাবণ দহনকে শুভ বলে মনে করা হচ্ছে। তবে শহর ভেদে সূর্যাস্তের সময় এবং স্থানীয় রামলীলা কমিটির আয়োজন অনুযায়ী রাবণ দহনের নির্দিষ্ট সময়ে কিছুটা পার্থক্য হতে পারে।