‘শীঘ্রই মুসলিম শহরে পরিণত হবে প্যারিস’ ফ্রান্সের অশান্তির মধ্যেই ভবিষ্যদ্বাণী ট্রাম্পের
এই পরিস্থিতিতে ফ্রান্সকে সতর্ক করলেন আমেরিকান প্রেসিডেন্ট। তাঁর মতে, ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভ ও হিংসার জন্য দায়ী সেখানকার অভিবাসন নীতি। এই কারণে ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্টকে সীমান্ত কঠোর করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সোমবার, ওয়াশিংটনে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, ‘ফ্রান্সে যা ঘটছে তার সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে। স্কুল বা অন্য কিছুর সঙ্গে এর কোনও যোগ নেই।’ আগের দিনের বক্তব্যের পুনরাবৃত্তি করে পুরো ঘটনা ‘অভিবাসনের বিষয়’ বলে উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্টকে তাঁদের সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।