‘রোগীর মৃত্যু ঠেকানোই…’, চোরবাগানে আহতদের কেন বেসরকারি হাসপাতালে পাঠানো হলো? ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর দাবি, যে ১৯ জন মারা গিয়েছেন, তাঁরা মৃত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। কিন্তু মেডিক্যাল কলেজে আসার পর কোনও আহতের মৃত্যু হয়নি। এটা বড় সাফল্য। সেটা নিশ্চিত করতেই সর্বোৎকৃষ্ট বেসরকারি হাসপাতালে পাঠানো হয় আহতদের। এই ব্যাপারটি নিয়ে যাঁরা স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করছেন, তাঁদের অভিযোগ অহেতুক বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। কারণ, অ্যাপোলোর স্তরে সব মেডিক্যাল কলেজকে নিয়ে যেতে তাঁর সরকারের দু’ বছর, মানে আরও দেড় বছর লাগবে।