ময়ূরাক্ষীতে স্নান করতে গিয়ে নিখোঁজ ১২ বছরের ঋক - 24 Ghanta Bangla News
Home

ময়ূরাক্ষীতে স্নান করতে গিয়ে নিখোঁজ ১২ বছরের ঋক

Spread the love

বীরভূমের সিউড়ি-সাঁইথিয়া বাইপাস সংলগ্ন ময়ূরাক্ষী নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল ১২ বছরের কিশোর ঋক রায়। সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল সে। স্নান শেষে অন্য বন্ধুরা পাড়ে উঠলেও ঋক তলিয়ে যায়। তার বাড়ি সিউড়ির কলেজপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। কিশোরের খোঁজে ডুবুরি নামানোর ব্যবস্থা করা হয়েছে। এ দিন রাত পর্যন্ত খোঁজ মেলেনি ওই কিশোরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *