হোটেল থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, আটক লিভ-ইন পার্টনার, চাঞ্চল্য মধ্যমগ্রামে
এক নজরে
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের ব্ল্যাক ডায়মন্ড হোটেল থেকে ৩৮ বছরের এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার।
মৃতার নাম রিনা রাম, তিনি পাটুলির নারকেলবাগান এলাকার বাসিন্দা।
১৭ জুলাই হোটেলের ১০১ নম্বর রুম ভাড়া নিয়েছিলেন তিনি।
পরদিন সকালে দরজা না খোলায় হোটেল কর্মীদের খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।