বিক্ষোভের আগুনে ধ্বংস দুই বিশ্বযুদ্ধের সাক্ষী লিমোজের টাউন হল? রয়েছে বহু ইতিহাস - 24 Ghanta Bangla News
Home

বিক্ষোভের আগুনে ধ্বংস দুই বিশ্বযুদ্ধের সাক্ষী লিমোজের টাউন হল? রয়েছে বহু ইতিহাস

Spread the love

ফ্রান্সে ভয়াবহ আন্দোলন:

ক্রমাগত মূল্যবৃদ্ধি, তেলের দাম বেড়ে চলা, স্কুলগুলির করুণ দশা, জন পরিষেবা নিয়ে বিপুল ক্ষোভ- এমন নানা কারণে ফ্রান্সের নানা শহরে ব্যাপক বিক্ষোভ চলছিল। প্যারিস, মার্সেইলি, নিস, বুরদো, লিমোজ-সহ একাধিক বড়-মাঝারি শহরে চলা বিক্ষোভ শনি ও রবিবার হিংসাত্মক রূপ নেয়। লিমোজের এই ঘটনা ছাড়াও, আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে প্যারিসেও। একাধিক জায়গায় লুটপাটের ঘটনা ঘটেছে।

নোত্রে দামের সঙ্গে তুলনা:

লিমোজের টাউন হলের এই ঘটনা বহু বাসিন্দাকে মনে করাচ্ছে নোত্রে দাম ক্যাথিড্রালের অগ্নিকাণ্ডের ঘটনা। ২০১৯ সালে একটি অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল প্রাচীন এই সৌধ। যদিও পরে তদন্তে জানা গিয়েছে, ওই অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা ছিল। ইচ্ছাকৃত আগুন লাগানোর ঘটনা ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *