তিরন্দাজিতে নিজের গড়া বিশ্বরেকর্ড ভাঙলেন শীতল
এশিয়ান প্যারা গেমসে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের শীতল দেবী এবং তোমান কুমার। তিরন্দাজিতে প্যারা কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে যৌথভাবে তুললেন ১৪০২ পয়েন্ট। তোমার স্কোর করেন ৬৯৮ এবং শীতলের স্কোর ৭২০। এতদিন এই পয়েন্ট ছিল ১৪০০। যেটা রাকেশ কুমারের সঙ্গে জুটি বেঁধে শীতলই করেছিলেন। সেই হিসেবে দেখতে গেলে শীতল নিজের রেকর্ডই ভাঙলেন।